বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গায় টিকটকারের জুয়ার প্রচারণার বিরুদ্ধে সাদিকুল ইসলামের সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে টিকটকার মাহফুজা আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লেখক ও ইংরেজি প্রভাষক সাদিকুল ইসলাম।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা শহরের বিগ বাজারের বিপরীতে সাদিক ইংলিশ কেয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাদিকুল ইসলাম বলেন, “একজন টিকটকারের মাধ্যমে জুয়ার মতো অবৈধ ও সমাজবিধ্বংসী বিজ্ঞাপন প্রচার গভীর উদ্বেগের বিষয়। আমরা দেখেছি, ওই টিকটকার নিজের টিকটক আইডিতে অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন প্রচার করেছেন, যা বাংলাদেশের প্রচলিত আইনের সরাসরি লঙ্ঘন।”

তিনি বলেন, “চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী এলাকা। এমনিতেই এই অঞ্চলের যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে জর্জরিত। এর মধ্যে যদি জুয়ার মতো নতুন সামাজিক ব্যাধির বিস্তার ঘটে, তাহলে বিশেষ করে তরুণ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। আমরা চাই না, মাদক ও জুয়া একত্রে এই সমাজকে ধ্বংস করে দিক।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আইনের আওতায় আনতে আমরা সাংবাদিকরা দায়িত্ব পালন করেছি। অথচ উল্টো আমাদের বিরুদ্ধেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক।”

সাদিকুল ইসলাম বলেন, “আমরা মনে করি, জুয়াকে যারা প্রমোট করে, তারা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরি। কোনোভাবেই অপরাধ ঢাকতে সাংবাদিকদের হয়রানি করা উচিত নয়।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসনের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গায় টিকটকারের জুয়ার প্রচারণার বিরুদ্ধে সাদিকুল ইসলামের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫