বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পুলিশের ঊর্ধ্বতন বড় কর্মকর্তা বরখাস্ত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৪১:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ৭৭৬ বার পড়া হয়েছে

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার তানভীরের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তানভীরকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পুলিশের ঊর্ধ্বতন বড় কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০২:৪১:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫