বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কুয়েটের ভিসি ও প্রো-ভিসি অপসারণে ইবিতে আনন্দ মিছিল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অপসারণ করায় আনন্দ মিছিল করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় তারা বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এই মিছিল বের হয়। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জমায়েত হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘এই মুহূর্তে খবর এল, ভিসি মাসুদ পালিয়ে গেল’, ‘যে হবে স্বৈরাচার, তাকে বলব বাংলা ছাড়’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘হাসিনা গেছে যেই পথে, মাসুদ গেছে সেই পথে’, ‘আমাদের সংগ্রাম চলছেই, চলবে’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষর্থীরা বলেন, হাসিনা যে পথে গিয়েছিল, আজ ভিসি মাসুদও সেই পথে যেতে বাধ্য হয়েছেন। হাসিনার বিরুদ্ধে যেমন দেশের সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি গত কয়েক দিনে ভিসি মাসুদের পদত্যাগের দাবিতে দেশের ছাত্রসমাজ আরেকবার ঐক্যবদ্ধ হয়েছিল।

হুঁশিয়ার করে তারা আরও বলেন, তাই অন্তর্বর্তী সরকারের কেউ হোন বা যেকোনো ভিসি হোন, শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়ার আগে ভেবেচিন্তে যাবেন। নতুবা আপনাদের গন্তব্যও একই রকম হবে। আপনাদেরও হাসিনার পথে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কুয়েটের ভিসি ও প্রো-ভিসি অপসারণে ইবিতে আনন্দ মিছিল

আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫