বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে দুই বেঞ্চ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে
আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় নতুন বেঞ্চ দুটির বিবরণ প্রকাশ করা হয়।

প্রথম বেঞ্চের নেতৃত্বে থাকছেন প্রধান বিচারপতি নিজেই। এ বেঞ্চে তাঁর সঙ্গে থাকছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

দ্বিতীয় বেঞ্চে রয়েছেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এর আগে, ২৪ মার্চ হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।

এই বেঞ্চ পুনর্গঠনের মাধ্যমে আপিল বিভাগের বিচারকাজ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে দুই বেঞ্চ

আপডেট সময় : ০৮:৫৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫