বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ সায়রা খাতুন (৪২) নামের এক নারীকে আটক করেছে। শুক্রবার (১৮ই এপ্রিল ২০২৫) বিকালে কালা গ্রাম থেকে তাকে আটক করা হয়৷ আটক সায়রা খাতুন জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের স্কুলপাড়ার মোকলেছুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই রুবেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার বিকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন৷ এসময় কালা গ্রামের ব্যাকপাড়ার একটি মেহগনি বাগানের সামনে ধোপাখালী-জীবননগর সড়কের উপর হতে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়৷

আটক নারীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগরে ৯০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

আপডেট সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫