বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতে তৈরী ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে রূপার তৈরী গয়নাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা গয়নার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে রূপার গয়না পাচারের চেষ্টা করছে। সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ নিকটবর্তী মুন্সীপুর সরদার পাড়ায় অবস্থান নেয়। এ সময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে।

বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি টহল দল ওই ব্যাগটি জব্দ করে তল্লাশীর পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখান থেকে ১২ কেজি ২০০ গ্রাম ভারতে তৈরী রূপার গয়না পাওয়া যায়।

জব্দ করা গয়নার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা। এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছে। জব্দ করা রূপার গয়না গুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্তে ১২ কেজি রূপার গয়না জব্দ

আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫