বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বুননের সভাপতি সাজিয়া তাসনিম আপন এবং সদস্যসচিব হিসেবে সাহিত্য সংসদের সভাপতি মো. হাসেম আলী শেখ দায়িত্ব গ্রহণ করেছেন। 
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ঐক্যমঞ্চের কক্ষে আহ্বায়ক নাহিদুর রহমানের সভাপতিত্বে ঐক্যমঞ্চের দায়িত্ব হস্তান্তর করা হয়। এমসয় ঐক্যমঞ্চের অধিভুক্ত ১০টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সদস্যসচিব মো. হাসেম আলী শেখ সবার ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন। আমরা সব সমাধান দিতে না পারলেও চেষ্টা করবো অধিকাংশ সমস্যার সমাধান দিতে। আমি নিষ্ক্রিয় সংগঠনদের চিঠি দিয়ে জানতে চাইবো তারা কেন আমাদের সাথে আসছেন না। তবে আমার একার পক্ষে ঐক্যমঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কেননা, আমি নিজেও একজন শিক্ষার্থী। এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি৷’
নবনির্বাচিত আহ্বায়ক সাজিয়া তাসনিম আপন বলেন, ‘যেহেতু ঐক্যমঞ্চের সম্পর্কে আমার ধারণা একটু কম ছিল তাই এতবড় দায়িত্ব কীভাবে সামলাবো তা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তবে আপনারা আজকে যেভাবে আশ্বস্ত করেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন তাই এখন আমি অনেকটাই হালকা অনুভব করছি। বিভিন্ন সমস্যা আসবেই, আমরা একসঙ্গে কাজ করে সমস্যাগুলো জয় করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে বিনা বাধায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য আমরা চেষ্টা করবো সমস্যার পাশাপাশি সমাধানটা নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করার৷’
উল্লেখ্য, সমাজ ও সংস্কৃতির মুক্ত চর্চার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্র হয়েছে বিভিন্ন সংগঠন। তাদের ঐক্যবদ্ধ কণ্ঠ ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ঐক্যমঞ্চ’—যারা ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে, সাংস্কৃতিক পরিমণ্ডলকে প্রভাবমুক্ত রাখে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে এগিয়ে চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

ইবিতে ঐক্যমঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৪:৫০:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫