বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দামুড়হুদায় ৬০০ পিস ইয়াবাসহ আটক ৩

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

দামুড়হুদার কুতুবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটক ৩জন হলেন- দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), দুর্গাপুর গ্রামের পশ্চিমপাড়ার আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) এবং ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়ার নুরুল ইসলামের ছেলে ডালিম (৩৫)।

মঙ্গলবার (১৫ই এপ্রিল ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ এবং এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাত ৩টার দিকে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের পূর্বপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন।

এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লক্ষ ৮০ হাজার টাকা। আটক ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দামুড়হুদায় ৬০০ পিস ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫