বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৮৩২ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন:

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে রত্না সুপার ড্রিংকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাশিপুর মাঠপাড়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জীবননগর উপজেলার কাশীপুর মাঠপাড়া এলাকায় অবৈধ ড্রিংকস বিষয়ে তদারকি করা হয়। এসময় অবৈধ ড্রিংকস বিক্রি করার জন্য ইস্রাফিল হোসেনের প্রতিষ্ঠান রত্না সুপার ড্রিংকসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

জীবননগরে অবৈধ ড্রিংকস বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১২ এপ্রিল ২০২৫