বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে মাছ ধরার পাঁচটি ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় অর্ধশত জেলে আহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৬৮ জেলেকে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টায় ২৫ ঘণ্টা পর জেলেরা তীরে ফিরে এসেছেন। এর আগে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাকাতি হওয়া ট্রলারগুলো হলো এফবি তারেক-২, এফবি তুফান-২, এফবি মা, এফবি আব্দুল্লাহ, এফবি জুনায়েদ। ট্রলারগুলো পাথরঘাটার মালিকানাধীন। ডাকাতির কবলে পড়া জেলেরা পাথরঘাটার বাসিন্দা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সশস্ত্র ডাকাতরা মালামাল লুট করে ট্রলারের ইঞ্জিন বিকল করে দিয়েছে। এ ছাড়া ওয়্যারলেস নিয়ে গেছে। ডাকাতির শিকার জেলেরা ভ্যাসেল জাহাজের মাধ্যমে উপকূলে সংবাদ পাঠিয়েছে। ঘটনা শোনার পর তাৎক্ষণিক আমরা পুলিশ সুপার এবং কোস্ট গার্ডকে জানিয়েছি। এ ছাড়া মালিক সমিতির দুটি ট্রলার পাঠিয়ে জেলেদের উদ্ধার করি।

বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, ট্রলার মালিকদের পক্ষ থেকে আমরা ডাকাতির খবর জানতে পেরে আমরা প্রসাশনিকভাবে কাজ শুরু করেছি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রোকনুজ্জামান খান বলেন, মালিক সমিতির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরে ডাকাতির খবর জানতে পারি। এরপর থেকেই কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্রলার মালিক সমিতির সহযোগিতায় আমরা জেলেদের উদ্ধার করে রাত আটটার দিকে ৬৮ জেলেকে পাথরঘাটা ঘাটে নিয়ে আসি। সেখান থেকে আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা করাই। এর মধ্যে পাঁচজন জেলে গুলিবিদ্ধ রয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত জেলেদের মধ্যে তিনজন অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঝুঁকিমুক্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

আপডেট সময় : ০২:৫১:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫