মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঢাকা জেলার দোহার থানাধীন নারিশা এলাকায় ইমান আলী ফকির হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল, মোশারফ হোসেন ওরফে মোশা, আরিফুল ইসলাম ওরফে নয়ন, জহির, মহিউদ্দিন ওরফে মহিন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জহির আদালতে হাজির ছিলেন। অপর চার আসামি পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৬ সালের ১৪ মার্চ সকালে ইমান আলী দোহার থানাধীন হলের বাজার থেকে বাড়ি ফেরার পথে সুতারপাড়া হোসেনের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আসামিরা তার মাথায় আঘাতের চেষ্টা করে। তিনি মাথা নিচু করলে আঘাত পিঠে লেগে মারাত্মক জখম হয়। এরপর আসামিরা ইমান আলীকে হকিস্টিক, লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে তাকে আশঙ্কাজনকভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মুকসিদুল দোহার থানায় মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছর ১২ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকার্য চলাকালে আদালত ১৭ সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন !

আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭