বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

দর্শনা সীমান্তে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

আমিনুর রহমান নয়ন

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ছোট-বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের টুকরাসহ আফসার আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আফসার আলী দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, স্বর্ণের একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে।

উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পাশে ওত পেতে থাকে। বিকাল ৪টার সময় বিজিবির টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে আটক করে। বিজিবির সশস্ত্র টহলদল আটক ব্যক্তির কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে হতে আনুমানিক ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা জব্দ করে।

জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ওজন ৩ কেজি ৬ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

দর্শনা সীমান্তে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:০০:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫