বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইবিতে প্রতিবাদের ঝড়

যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বন চত্বরে সমবেত হয়।

এ সময় শিক্ষার্থীদের- নারায়ে তাকবির, আল্লাহু আকবার; বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ওহুদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফি ফ্রি প্যালেস্টাইন; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাচতে চাই; ফিলিস্তিনের কারণে, ভয় করিনা মরণে; বয়কট বয়কট, ইসরায়েল বয়কট; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ষ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বক্তারা বলেন, ‘প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর বর্বরতার শিকার হচ্ছে ফিলিস্তিনির সাধারণ মানুষ। আজকে যারা মানবতার কথা বলে তারাই এখন বর্বরতার পক্ষে অবস্থান নিয়েছে। পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। ফিলিস্তিনিদের এই ন্যায্য অধিকারের বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বর হত্যাকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। এ নির্মম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। সেই সাথে বিশ্বের সকল মুসলমানদের এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইবিতে প্রতিবাদের ঝড়

আপডেট সময় : ০৪:৪২:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মার্চ ২০২৫