বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেফতার ৩

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৫:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৮৪৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপি’র একটি গ্রুপের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদৎ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার নূর মোহম্মদ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল কাজী গ্রুপের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইফুল মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জামাল কাজী গ্রুপের নেতা ও চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে নিজাম কাজীর মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে জামাল কাজী গ্রুপের উত্তেজিত নেতা-কর্মীরা প্রতিপক্ষ সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লার বাড়িসহ তিন বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিয়া মঞ্চের সভাপতিকে হত্যার ঘটনায় সাইফুল মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা (৩২), মো. সোহেল চাঁন মোল্লা (২৮) ও সৈকত শেখকে (২২) গ্রেফতার করেছে। গ্রেফতারদের বাড়ি উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদৎ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই জামাল কাজী বাদী হয়ে চিতলমারী থানায় বুধবার দুপুরে হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় প্রধান আসামি মোল্লা গ্রুপের প্রধান মো. সাইফুল মোল্লা, দুই নম্বর আসামি মো. সোহেল চাঁন মোল্লা ও তেরো নম্বর আসামি সৈকত শেখকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:২৫:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫