বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

জীবননগরে বাসচাপায় শিশুর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে বাসচাপায় হাসিবুর রহমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে মনোহরপুর জোয়ার্দ্দারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী সোনারতরী নামের যাত্রীবাহী একটি বাসের (মৌলভীবাজার-জ-১১-০১৮২) চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় শিশু হাসিবুর।

সে রাস্তা পার হচ্ছিল। শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যশোরে নেওয়ার সময় পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। নিহত শিশুর পরিবারকে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

জীবননগরে বাসচাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫