বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

চুয়াডাঙ্গার হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতীত সেমাই তৈরি করায় চুয়াডাঙ্গার হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বুধবার (২৬শে ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেমাই তৈরির কারখানা এবং পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতীত সেমাই তৈরি করায় মইনুল হকের প্রতিষ্ঠান হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরবর্তীতে বড়বাজারে মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

চুয়াডাঙ্গার হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ণ, বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫