মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি আদভানি ?

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। উত্তরপ্রদেশের সাফল্যের পরে এবার নিজের পছন্দের প্রার্থীকে রাইসিনা হিলে পাঠাতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ে রাষ্ট্রপতি হিসেবে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে দেখতে চান তিনি।

একটি ভারতীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে এবেলার খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি নিজেই গত ৮ মার্চ গুজরাটের সোমনাথে বিজেপির এক সভায় এই কথা বলেছেন। মোদি বলেন, আদভানিজিকে রাষ্ট্রপতি করে তাঁকে ‘গুরুদক্ষিণা’ দেওয়া হবে। লালকৃষ্ণ আদভানিও উপস্থিত ছিলেন।

খবরে আরও বলা হয়, উত্তরপ্রদেশের নির্বাচনে বিপুল সাফল্যের পর এখন নরেন্দ্র মোদি নিজের পছন্দের কাউকে রাষ্ট্রপতি ভবনে আনতেই পারেন। এক্ষেত্রে এআইডিএমকে ও বিজেডির সমর্থন পেলেই ভোটের অঙ্ক মিলে যাবে।

৮৯ বছরের বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি আরএসএস-এর স্বয়ংসেবক হিসেবে তাঁর কর্মকাণ্ড শুরু করেন। তিনি বাজপেয়ীর আমলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর বিরুদ্ধে বাবরি মসজিদ ভাঙার মামলা ঝুলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি আদভানি ?

আপডেট সময় : ০১:১৮:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭