শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৮:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৮৭০ বার পড়া হয়েছে

ইরান হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এটি ইন্টারনেট নিষেধাজ্ঞা শিথিলের প্রথম পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিশ্বের অন্যতম কঠোর ইন্টারনেট নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে ইসলামিক রিপাবলিক ইরানে।

দেশটি যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার ও ইউটিউবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে প্রযুক্তি সম্পর্কে দক্ষ ব্যবহারকারীরা সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে এ নিষেধাজ্ঞা এড়িয়ে চলে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ও গুগল প্লের মতো কিছু জনপ্রিয় বিদেশি প্ল্যাটফরমে প্রবেশাধিকার সীমিত করার নিষেধাজ্ঞা তুলে নিতে একটি ইতিবাচক সংখ্যাগরিষ্ঠ ভোট গ্রহণ করা হয়েছে।’

এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সভাপতিত্বে এক বৈঠকের কথাও উল্লেখ করেছে ইরনা।

একই সঙ্গে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সত্তার হাসেমির উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, ‘আজ ইন্টারনেট সীমাবদ্ধতা দূর করার প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ইরানে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফরমগুলো ব্যাপকভাবে সরকারবিরোধী প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেন্সরশিপ এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছিল, বিশেষ করে এমন দেশগুলোতে, যেখানে ইন্টারনেট ব্যাপকভাবে সেন্সর করা হয়, যেমন ইরান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

আপডেট সময় : ০৯:০৮:৪১ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪