রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের ঔদ্ধত্য আচরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৬:১৬ অপরাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৮২৪ বার পড়া হয়েছে

এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। বুধবার (২০ নভেম্বর) দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। বিচারপতিরা এজলাস ছাড়ার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা আসামিদের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার জন্য যান।

এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, কেউ আমাকে ধরবে না, কাছেও আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরও খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না। আমি লিখব। আমাকে কাগজ-কলম দিতে হবে। এ সময় তাকে বেশ উত্তেজিত ও ছটফট করতে দেখা যায়।

আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে নিতে প্রিজনভ্যানে উঠানোর সময় কয়েকজন পুলিশ সদস্য তার দুই হাত ধরে রাখেন। এ সময় তিনি তাদের হাত ছেড়ে দিতে বলেন।

এর আগে আদালতে শুনানিকালে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। এ সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দেন তিনি। এজলাস ছাড়ার আগে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জিয়াউল আহসান কথা বলতে চান। এ সময় কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, আমি কখনও আয়নাঘরে চাকরি করিনি। আমি টেকনিক্যাল দায়িত্বে ছিলাম।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, মামলার তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে। যা বলার আইনজীবী বলবেন। আইনজীবী বলার পর আপনার কিছু বলার থাকলে যোগ করবেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের ঔদ্ধত্য আচরণ

আপডেট সময় : ০৫:৫৬:১৬ অপরাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪