রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রকাশের দাবি ফখরুলের !

  • আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য সামরিক চুক্তি জনগণের কাছে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁওয়ে হরিপুর আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পত্র-পত্রিকায় দেখেছি, বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। দেশের সঙ্গে দেশের চুক্তি হতেই পারে। কিন্তু সেটা জনগণ জানবে না, সেটা হতে পারে না। এটা প্রজাতন্ত্র। দেশের সবার জানার অধিকার রয়েছে যে সরকার কী করছে? কী চুক্তি হচ্ছে?- তা প্রকাশ করা ম্যান্ডেটরি।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করা হয়নি। শুধু তাই নয়, আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবার বোধহয় ভারতের সঙ্গে পানি সমস্যার কিছুটা সুরাহা হবে। কিন্তু এখন পর্যন্ত এক ফোঁটা পানিও তিস্তা নদী পায়নি।’

মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করে ফেলেছে। বিদেশের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। ইতিহাস দেখেন যতগুলো জঙ্গিবাদের ঘটনা, সবগুলো আওয়ামী লীগের আমলে।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রকাশের দাবি ফখরুলের !

আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ণ, শনিবার, ১১ মার্চ ২০১৭