মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চীনকে থামাতে অত্যাধুনিক যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার তৈরি হল পানাগড়ে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২১:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার তৈরি হল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পানাগড়ের আর্জেন সিং বিমান ঘাঁটিতে। বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য এবং শক্তিশালী যুদ্ধবিমান সি-১৩০ জে সুপার হারকিউলিস রাখার জন্য এই হ্যাঙ্গার বা সি-১৩০ জে স্কোয়াড্রন কমপ্লেকস তৈরি করা হল।  মঙ্গলবার পানাগড়ে সেই অত্যাধুনিক কমপ্লেকসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান এয়ার মার্শাল অনিল খোসলা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর তিনি বলেন, শুধু পূর্বাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলেই নয়, দেশের সবথেকে আধুনিক ঘাঁটি হতে চলেছে পানাগড়ের আর্জেন সিং বিমান বাহিনীর ঘাঁটি। আগামীদিনে এখান থেকে শুধু সি-১৩০ জে সুপার হারকিউলিস নয়, বিমান বাহিনীর অন্যান্য বোমারু বিমানও অপারেশন করানো যাবে।  যে বিমান বাহিনীর কর্মকর্তার কর্মজীবনকে সম্মান জানিয়ে এই ঘাঁটির নামকরণ, প্রায় ১০০ ছুঁই ছুঁই সেই ‘মার্শাল’ আর্জেন সিংও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনের দিক থেকে বিপদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারতীয় বিমানবাহীর এই ৭০ বছরের পুরানো ঘাঁটিকে গত কয়েক বছর ধরেই আধুনিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।  নামানো হয়েছিল সি-১৩০ জে সুপার হারকিউলিস। কিন্তু অত্যাধুনিক হ্যাঙ্গার বা সি-১৩০ জে স্কোয়াড্রন কমপ্লেকস তৈরি না করায় সংশ্লিষ্ট আধুনিক বিমান এখনও অবধি পানাগড়ে রাখা সম্ভব ছিল না।  এতদিন এই স্কোয়াড্রনের অন্তর্গত সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান রাখা হত উত্তরপ্রদেশের হিনদনে।  পাকিস্তানকে মাথায় রেখে হিনদনে ঘাঁটি করা হলেও, চীনের বার্তা দিতে পানাগড়েও ঘাঁটি করার উদ্যোগ নেয় বিমান বাহিনী।  তারপর থেকেই এখানে দেশের অন্যতম আধুনিক হ্যাঙ্গার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চীনকে থামাতে অত্যাধুনিক যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার তৈরি হল পানাগড়ে !

আপডেট সময় : ১১:২১:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭