রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বরগুনায় তুলার মিল পুড়ে ছাই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:২৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় খাঁন কটন নামের একটি তুলার মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকা মূল্যের মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাঁন কটন নামের ওই তুলার মিলটিতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মিলটিতে তুলা এবং বিভিন্ন কাঁচামাল থাকায় মুহূর্তেই পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই মিলের মধ্যে থাকা মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খাঁন কটন মিলের মালিক হামিম খান বলেন, আগুন লেগে আমার মিলের সবকিছুই শেষ হয়ে গেছে। মেশিন, তুলা ও কাঁচামাল সবকিছু আগুনে পুড়ে এখন ছাই। এতে ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে তুলার মিলটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার  মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতি পুষিয়ে উঠতে ভুক্তভোগীকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বরগুনায় তুলার মিল পুড়ে ছাই

আপডেট সময় : ০৮:০৪:২৯ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪