মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞার সমালোচনায় ইহুদি সংগঠন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নতুন করে ছয় মুসলিমপ্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় তীব্র সমালোচনা করেছে হিব্রু ইমিগ্র্যান্ট এইড সোসাইটি (এইচআইএএস) নামক একটি ইহুদি মানবাধিকার সংগঠন।

বিশ্বব্যাপী শরণার্থীদের সমর্থনে কাজ করা এইচআইএএস এর প্রেসিডেন্ট মার্ক হেটফিল্ড জানিয়েছেন, “নিরীহ পরিবারগুলোকে বিপদের মুখে ফেলে দিয়ে কোনো সরকারের বিরুদ্ধে নিরাপত্তার অযুহাতে নিষেধাজ্ঞা জারি করলে, সেখানে ‘সাময়িক’ বলে কিছু থাকে না। বরং যুক্তরাষ্ট্রের উচিত শরণার্থীদের গ্রহণের জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা।

তিনি আরও বলেন, ”মার্কিন ইহুদি সম্প্রদায় আমাদের জাতীয় মূল্যবোধ অনুযায়ী শরণার্থীদের স্বাগত জানিয়ে আসছে। এই মূল্যবোধের লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য নয়। শরণার্থীদের পক্ষে আমরা সব রকম লড়াই চালিয়ে যাব। ”

উল্লেখ্য, সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসারে নতুন ‘মুসলিম নিষেধাজ্ঞা’র ঘোষণা দেওয়া হয়। নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেওয়া হয়েছে। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

ট্রাম্পের জারি করা নতুন এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকদের বৈধ ভিসা নেই তারা আগামী ৯০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ১৬ মার্চ থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ট্রাম্পের মুসলিমবিরোধী নিষেধাজ্ঞার সমালোচনায় ইহুদি সংগঠন !

আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭