মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ায় অবস্থানরত সকল মালয়েশিয়ার নাগরিকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিম জং-নামের হত্যাকে কেন্দ্র কররে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে উত্তর কোরিয়া এবং মালয়েশিয়া একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত মাসে রাসায়নিক ব্যবহার করে মালয়েশিয়ান বিমানবন্দরে হত্যা করা হয়। প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।

কিমের হত্যা নিয়ে মালয়েশিয়ার তদন্তেরও কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ময়নাতদন্তের প্রতিবেদনও তারা প্রত্যাখ্যান করেছে। মৃতদেহটি যে কিম জং নামের সেটিও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া। তাকে শুধু একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা দাবি করেছে।

মালয়েশিয়া ওই হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করেনি। তবে ব্যাপক সন্দেহ রয়েছে যে উত্তর কোরিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। এরইমধ্যে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দুই নারীকে ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মালয়েশীয়দের দেশত্যাগে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার !

আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭