রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ছাত্রদল নেতার গুদামে সাড়ে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

এবার ছাত্রদল নেতার গুদাম থেকে জব্দ করা হলো সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও সিগারেট ফিল্টার। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নেত্রকোণার কলমাকান্দায় এ অভিযান চালায় যৌথ বাহিনী।

অভিযান চালিয়ে উপজেলার রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এরশাদুর রহমানের গুদামঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

ছাত্রদল নেতা এরশাদুর রহমানের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে।

জব্দ মালামালের মধ্যে রয়েছে- ৩৩১টি ভারতীয় কম্বল ও ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার। এসব জিনিসের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, কলমাকান্দা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশের নেতৃত্বে যৌথ বাহিনীর সমন্বয়ে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

এরশাদুর রহমানের দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা ছাত্রদলের একজন পদধারী নেতা।

তিনি বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতা-কর্মী অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স নীতি থাকবে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ছাত্রদল নেতার গুদামে সাড়ে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল

আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪