রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুরে কারখানায় আগুন দিল শ্রমিকরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • ৮২৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানার একটি গোডাউনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের তাড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় তারা রাস্তা অবরোধ করে।

বেলা ১২টার দিকে একদল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস কারখানার একটি গোডাউনে আগুন দেয়। সেই সঙ্গে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস কারখানার গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে।

তিনি আরও বলেন, আগুন নেভাতে বিকেল ৩ টা ৪০ মিনিট থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

গাজীপুরে কারখানায় আগুন দিল শ্রমিকরা

আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ণ, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪