মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের ফোন ট্যাপিংয়ের তদন্ত চায় হোয়াইট হাউস !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৯:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমেরিকায় বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছিল কিনা, তা মার্কিন কংগ্রেসকে পরীক্ষা করে দেখতে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ।

এর আগে, গত শনিবার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে তার ফোন ট্যাপ বা ফোনে আঁড়ি পাতার অভিয়োগ তোলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর পক্ষে তিনি কোন প্রমাণ দেননি।

তবে সাবেক প্রেসিডেন্ট ওবামার একজন মুখপাত্র বলেছেন, অভিযোগ মিথ্যা। তিনি কখনো কোন মার্কিন নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি।

ইতিমধ্যে বিগত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে কংগ্রেস একটি তদন্ত করছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছেন, সেই তদন্তে এটাও দেখা উচিৎ যে সাবেক প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন কিনা।

এদিকে, বেশ কজন রিপাবলিকান এবং ডেমোক্রেট রাজনীতিক প্রমাণ হাজির করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি বা তার কোনও মুখপাত্র কোন প্রমাণ দেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ট্রাম্পের ফোন ট্যাপিংয়ের তদন্ত চায় হোয়াইট হাউস !

আপডেট সময় : ১১:৪৯:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৬ মার্চ ২০১৭