রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মাগুরায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তা‌র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৭৭৭ বার পড়া হয়েছে

মাগুরায় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তা‌র করে র‍্যাব। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে সদর থানার বেঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তা‌র করা হয়।

র‍্যাব-৬ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে দুই পক্ষের বিরোধের জেরে জাহিদ মোল্যা (৪৪) নামের একজনকে হত্যা করা হয়।

সেই মামলার দুই আসামি বেঙ্গা বেরইল গ্রামের হাছেদ আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন এবং একই গ্রামের আজম মোল্যার ছেলে মতিয়ার রহমান (৩৫)। তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ জুন দুপুরে মাগুরা সদরে রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল গ্রামে গ্রাম্য দলাদলি এবং পূর্ব শত্রুতার কারণে আসামীরা প্রতিপক্ষদের খুন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে গ্রামের মধ্যে মহড়া দিতে থাকে। এসময় চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশি আবদুল কুদ্দুস মোল্যার ছেলে জাহিদুল ঘর হতে বের হয়ে আসলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জাহিদুলের মা বাদী হয়ে ২১ জুন ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৮/১০ জনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

মাগুরায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তা‌র

আপডেট সময় : ০১:১৮:১৭ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪