রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বাড়ি পুড়ল মাশরাফির, ভারতীয় মিডিয়ায় রটেছে লিটন দাসের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
  • ৭৯৭ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর, তাঁর সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে দুর্বৃত্তরা। এখানে বাদ যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার বাড়িও।

এই ঘটনাগুলো নিয়ে, ভারতীয় কিছু মিডিয়া মিথ্যাচার শুরু করে। তারা লিটনের নাম দিয়ে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে থাকে।

এবং সেখানে বলা হয়, দুর্বৃত্তরা লিটনের বাড়ি পুড়িয়ে দিয়েছে। বিষয়টি স্পর্শকাতর এবং সাম্প্রদায়িক হওয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানান। পাশাপাশি এর ফলে, বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে একটি বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়।

কিন্তু এবার সত্য তুলে ধরলেন লিটন দাস নিজেই। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় গুজবে কান না দিতে অনুরোধ করেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার।

তাঁর স্ট্যাটাসটি হুবুহু তুলে দেওয়া হলো-
“প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোন সত্যতা নেই। কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায়  যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করবো  ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার। “

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

বাড়ি পুড়ল মাশরাফির, ভারতীয় মিডিয়ায় রটেছে লিটন দাসের

আপডেট সময় : ০৭:৪৫:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ৯ আগস্ট ২০২৪