মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ব্রিটেনেই থাকছে ইউরোপিয়ানরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৩:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেলেও, ব্রিটেনে বসবাসরত ৩০ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেবার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চকক্ষ, হাউজ অব লর্ডস।

ব্রেক্সিটের পর পার্লামেন্টে একটি বিল পাসের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার।প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছেন, তিনি ব্রিটেনে থাকা ইউরোপীয়দের আশ্বস্ত করতে চান, কিন্তু ইউরোপীয় দেশগুলোতে থাকা ব্রিটিশদেরও একইভাবে সেই সুরক্ষা পাওয়া উচিত।

ব্রিটেনে বসবাসকারী ইউরোপীয় নাগরিকদের সমর্থনে রয়েছে একটি গ্রুপ যার নাম ‘দ্য থ্রি মিলিয়ন’।
এই গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা মেইকি বোন একজন জার্মান নাগরিক, থাকেন ব্রিষ্টলে।

পার্লামেন্টের এই ভোটকে স্বাগত জানিয়েছেন তিনি। তিনি বলছিলেন, ব্রেক্সিট হওয়ায় আমাদের পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল।
আমাদের অনেকের কয়েক যুগ আগে এখানে এসেছে, এখানেই আমরা বিয়ে-থা করেছি। ব্রিটেনের ভালোমন্দ নিয়ে আমাদের ভাবনা আছে, আমরা এখানে কাজকর্ম করি। অনেকেই নাগরিকও। কিন্তু ব্রেক্সিটের ফলে আমাদের পরিচিতি হুমকির মুখে পড়েছে।

মিস বোন বলছেন, ইউরোপীয়দের মধ্যে যারা এই মূহুর্তে কাজ করছে না বা স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাননি, তারা আছেন চরম অনিশ্চয়তায়। আর সেই কারণে হাউজ অব লর্ডসের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন তিনি।

গত বছর জুনে এক গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ব্রেক্সিট সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ব্রিটেনেই থাকছে ইউরোপিয়ানরা !

আপডেট সময় : ১১:১৩:৪৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭