মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এবার গভীর সমুদ্রের নিচেও চলবে চীনের নজরদারি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এবার বিতর্কিত দক্ষিণ চীন সাগরে গভীর পানির নিচে পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চলেছে চীন৷ জানা গেছে, এই কেন্দ্রটি থেকে ওই এলাকায় মজুত খনিজসম্পদ আহরণের উপর গবেষণা ও মার্কিন নৌবাহিনীর উপর নজরদারি চালাবে চীন। খবর সংবাদ প্রতিদিনের।

তবে এ প্রসঙ্গে বেইজিংয়ের দাবি, সমুদ্রের তলায় ঘটা প্রাকৃতিক পরিবর্তনের উপর নজর রাখাই কেন্দ্রটির মূল উদ্দেশ্য। ‘চাইনিজ একাডেমি অফ সায়েন্সের’-এর এক গবেষক জানিয়েছেন, সাংহাই এর তাংজি বিশ্ববিদ্যালয় ও ‘ইনস্টিটিউট অফ একোস্টিক’-এর সাহায্যে ওই পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হবে। যদিও কেন্দ্রটির ঠিক কোথায় গড়ে তোলা হবে তা নশ্চিত করেননি তিনি।

দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে চীনের সঙ্গে বিবাদ রয়েছে ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান-সহ আরও বেশ কয়েকটি দেশের। প্রায় সমস্ত দক্ষিণ চীন সাগর নিজের বলে দাবি জানিয়ে আসছে চীন। শুধু তাই নয়, বিতর্কিত স্পার্টলি ও পারাসেল দ্বীপগুলিকে নিজেদের সামরিক ঘাঁটিতে পরিণত করছে বেইজিং।

এছাড়াও কয়েকদিন আগেই বিতর্কিত জলরাশিতে ভাসমান পারমাণবিক কেন্দ্র বানানোর কথা ঘোষনা করে দেশটি। বিশাল অর্থনীতি ও দ্রুত বাড়তে থাকা জ্বালানির চাহিদা মেটাতে অত্যন্ত পারমাণবিক কেন্দ্র নির্মানের মূল উদ্দেশ্য বলে দাবি করেছে চীন। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে পরমাণু অস্ত্র নির্মাণে ব্যবহার হতে পারে ওই কেন্দ্রগুলি। এবার পানির নিচে পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তুলে, ওই এলাকায় আমেরিকা, ভারত ও জাপানের নৌবাহিনীর গতিবিধির উপর নজর রাখবে চীন বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞ মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এবার গভীর সমুদ্রের নিচেও চলবে চীনের নজরদারি !

আপডেট সময় : ০৫:০৫:০২ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭