মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

৫ উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলেন কিম !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বহু উচ্চপদস্থ আধিকারিককে প্রাণদণ্ড দিয়েছেন উত্তর কোরিয়ার কিম জং-উন। অবাক হলেও সত্য যে হাই তোলার মতো ঘটনার জন্য কিমের নির্দেশে মরতে হয়েছে দেশটির সেনাপ্রধানকে। এবার মিথ্যা রিপোর্ট দিয়ে বিভ্রান্ত করার দায়ে এবার একসঙ্গে ৫ জন সিনিয়র নিরাপত্তা আধিকারিককে মৃত্যুদণ্ড দিলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন। অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট গান-এর সামনে দাঁড় করিয়ে এই পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

কিন্তু ওই পাঁচ নিরাপত্তা কর্মকর্তা কেন কিম জংকে ভুয়ো রিপোর্ট দিয়েছিলেন, তা এখনও পরিষ্কার নয়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রের দাবি, উত্তর কোরিয়ার নিরাপত্তা প্রধান, কিম জংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী কিম ওন হং সম্পর্কে মিথ্যা রিপোর্ট দিয়েছিলেন ৫ নিরাপত্তা কর্মকর্তা। কিম জং-উন তা জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হন। তার জেরেই অভিযুক্ত ওই ৫ কর্মকর্তাকে অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট গান দিয়ে উড়িয়ে দেওয়া হয়।

গত জানুয়ারিতেই কিমের নির্দেশে উত্তর কোরিয়ার এই নিরাপত্তা প্রধানকে গুলি করে মারা হয়। দুর্নীতি, অন্যদের উপর অত্যাচার ছাড়াও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল হংয়ের বিরুদ্ধে। হং-এর মৃত্যুদণ্ড কার্যকর হলেও, তা নিয়ে সরকারি ভাবে প্রকাশ্যে কিছু বলা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

৫ উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলেন কিম !

আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭