মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

অভিবাসী তাড়াতে খরচ হবে ৫০০ বিলিয়ন ডলার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৮:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিধান নিয়ে আলোচনা-সমালোচনার শীর্ষে ডোনাল্ড ট্রাম্প। বারবারই রাষ্ট্র্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের অজুহাত দিয়ে নথিপত্রবিহীন অভিবাসীদের বের করে দেওয়ার কথা বলেছেন তিনি। কিন্তু এই পরিকল্পনা অর্থনৈতিক উন্নয়নের বদলে যুক্তরাষ্ট্রের খরচ বাড়বে প্রায় ৫০০ বিলিয়ন ডলার। দেশটির সরকারি নীতিবিষয়ক প্রতিষ্ঠান আমেরিকান অ্যাকশন ফোরামের (এএএফ) এক পরিসংখ্যানে এমন তথ্যই বেরিয়ে এসেছে।

এএএফ জানায়, নীতি প্রণয়ন, পরিবর্তন, আইনি লড়াই, আইন প্রয়োগ, অবৈধদের আটক এবং যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো সব মিলিয়ে মোট ৫০০ বিলিয়ন ডলারের মতো অর্থ খরচ হবে। প্রায় ২০ বছরের মতো সময়ে পুরো অর্থটি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে গিয়ে মার্কিন বিলিয়নেয়ার ওয়ারেন বাফেট বলেছেন, অভিবাসীরাই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ‘অলৌকিক’ অর্জন এনে দিয়েছেন। বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী বাফেট গত শনিবার অনলাইনে তার শেয়ারহোল্ডারদের কাছে দেওয়া বার্ষিক এক চিঠিতে বলেন, শুরু থেকে আজ পর্যন্ত মার্কিন অর্থনীতির এই অলৌকিক অর্জন খুঁজতে গেলে সেসব মানুষকেই পাওয়া যাবে, যারা নিজেদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সাহস করেছিলেন।

যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বে তীব্র সমালোচনা, এমনকি নিজ দেশের অঙ্গরাজ্য সরকার ও বিচার বিভাগের কাছ থেকে একের পর এক বাধা ও প্রতিবাদের মুখোমুখি হওয়ার পরও প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বৈধ নথিপত্রবিহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রতি দৃঢ় অবস্থানে রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

অভিবাসী তাড়াতে খরচ হবে ৫০০ বিলিয়ন ডলার !

আপডেট সময় : ০৫:৫৮:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭