মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ‘জাদুমন্ত্র’ পড়ছেন ডাকিনীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের উৎখাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ডাকিনীরা বেশ আশাবাদী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত থেকে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য ডাকিনীবিদ্যার অনুসারীরা জাদুমন্ত্র পড়া শুরু করেছেন। এসংক্রান্ত একটি ফেসবুক গ্রুপে প্রায় সাড়ে দশ হাজার মানুষ যোগ দিয়েছে এবং #magicresistence ব্যবহার করে তারা অনলাইনে প্রচারণা চালাচ্ছেন। খ্রিস্টান রক্ষণশীলরা এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এবং ‘ডাইনিরা আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করেছে” বলে অভিযোগ করছে। খবর বিবিসির।
নিজেকে “জাদুর বুদ্ধিজীবী” হিসেবে দাবি করেন এমন একজন লেখক, মাইকেল হিউস অনলাইনে এসংক্রান্ত একটি মন্ত্র পোস্ট করেছেন এবং বলেছেন যে বিভিন্ন ডাকিনীবিদ্যার ফোরামে তিনি এধরনের অনেক মন্ত্র দেখেছেন। ঐ মন্ত্র পড়ার জন্য একটি কমলা রঙ্গের মোমবাতি, ট্রাম্পের একটি ছবি এবং ডাকিনীবিদ্যায় ব্যবহার হয় এমন একটি ট্যারট কার্ড ব্যবহারের কথা বলেছেন তিনি। জাদুবিদ্যার অনুসারীদের বলা হয়েছে, ঐ মোমবাতির ওপর একটি পিনের সাহায্যে ট্রাম্পের নাম লিখতে, একটি মন্ত্র পড়তে এবং এরপর ট্রাম্পের ছবিটি পুড়িয়ে ফেলতে। ট্রাম্প ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত প্রতি ম্রিয়মাণ অর্ধচন্দ্রের রাতে জাদুমন্ত্র চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ডাকিনীরা। আগামী ২৬শে মার্চ আবার এই মন্ত্র পড়া হবে বলে তারা জানিয়েছে। এদিকে জাদুমন্ত্রের প্রভাব থেকে মি. ট্রাম্পকে রক্ষা করার উদ্দেশ্যে ২৪শে ফেব্রুয়ারিকে ‘প্রার্থনার দিন’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন, ক্রিশ্চিয়ান ন্যাশনাল অ্যালায়েন্স।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ‘জাদুমন্ত্র’ পড়ছেন ডাকিনীরা !

আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭