বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ওষুধ প্রয়োগে মোটাতাজা করা গরু ধরতে হাটে অভিযান

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ৮৮৬ বার পড়া হয়েছে

ওষুধ প্রয়োগ করে কোনো গরু মোটাতাজা করা হয়েছে কি না, তা ধরতে ঢাকার কোরবানির পশুর হাটগুলোতে অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাটের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানিয়েছেন।

গাবতলী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন অসাধু ব্যবসায়ী হাটে আনা গরুর মধ্যে মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট ও পশু ডাক্তারসহ হাটগুলোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। তাঁরা দেখছেন, কেউ মোটাতাজাকরণ ওষুধ প্রয়োগ করেছেন কি না। কোনো পশুকে ওষুধ খাইয়ে হাটে আনা হয়েছে, এমন কোনো ব্যবসায়ীকে পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন র‌্যাবের মুখপাত্র। করোনা সংক্রমণ প্রতিরোধে র‌্যাবের পক্ষ থেকে হাটগুলোতে মাস্ক বিরতণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

খন্দকার আল মঈন বলেন, এ সময় জাল টাকার লেনদেন বাড়ে। হাটে র‌্যাবের জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। সন্দেহ হলে যে কেউ মেশিনের মাধ্যমে টাকা যাচাই করে নিতে পারবেন।

অনলাইনে কোরবানির পশু কেনাবেচায়ও নজরদারি করা হচ্ছে বলে জানান খন্দকার আল মঈন। র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রাহক যেন কোনোভাবেই প্রতারিত না হন, তা নিশ্চিত করতে র‌্যাব সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি জানান, শৃঙ্খলা রক্ষায় বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে র‌্যাবের টিম রয়েছে। এবার ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত অভিযোগে কমলাপুর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ওষুধ প্রয়োগে মোটাতাজা করা গরু ধরতে হাটে অভিযান

আপডেট সময় : ১১:৫৬:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২