মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেক্সিকো দেয়ালের কাজ শুরু মার্চেই !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০০:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভিবাসন নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সমালোচনা শুরু থেকেই করে আসছে মেক্সিকো। কারণ আমেরিকায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের অধিকাংশই মেক্সিকান। আর এ নীতির ফলে তাদেরকে ফিরে আসতে হবে নিজ দেশে। একইসঙ্গে অবৈধ মেক্সিকান অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। বিষয়টিকে নিজেদের জন্য খুবই অপমানজনক মনে করে নিন্দা জানিয়েছিল মেক্সিকো। এবার সেই দেয়াল নির্মানের সময়ও ঘোষণা করা হলো।

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দলের রক্ষণশীলদের নিয়ে এক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই দেয়াল নির্মাণের কাজ বাস্তবায়নের কথা যখন বলেন, তার কয়েক ঘণ্টা পরই দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর থেকে কাজটি শুরুর সুনির্দিষ্ট সময় জানানো হয়। আর সেটা মার্চেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জন কেরির মেক্সিকো সফরের একদিন পরেই সীমান্তে দেয়াল নির্মাণের ইস্যুটি বাস্তবায়নের ব্যাপারে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের আগেই এবং শিগগিরই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হবে।

কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কংগ্রেসে ট্রাম্প যখন দেয়াল নির্মাণে তার আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন, তখন রক্ষণশীল সমর্থকরা সেই বক্তব্যের সমর্থনে শ্লোগান দেন।

দেয়াল তোলার এই পদক্ষেপের বিরুদ্ধে মেক্সিকো আগে থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে। কিন্তু এই ইস্যুর পাশাপাশি অভিবাসী ইস্যুও আবার সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প।রক্ষণশীলদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, “আমেরিকা থেকে বাজে লোকদের দূরে রাখার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে”।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বড় অংশই মেক্সিকো থেকে এসেছে। ফলে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হলে মেক্সিকোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় অভিবাসী ইস্যুতে মেক্সিকো তাদের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছিল। তবে সেই ক্ষোভ বোধহয় কোন কাজেই আসছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মেক্সিকো দেয়ালের কাজ শুরু মার্চেই !

আপডেট সময় : ০৬:০০:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭