মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ মুসলিম শিক্ষককে আমেরিকায় প্রবেশে বাধা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নামের প্রথমে মোহাম্মদ থাকায় নিউ ইয়র্কগামী বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মুসলিম শিক্ষক মহম্মদ জুহেল মিয়াকে (২৫)। গত ১৬ ফেব্রুয়ারি আইসল্যান্ডের রাজধানী রেকিয়াভিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আইসল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন জুহেল মিয়া। সেখান থেকে তাদের আমেরিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে ছাড়াই তার শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই আমেরিকা গেছে নির্বিঘ্নে।

ঘটনার পরের দিন ব্রিটেনে ফিরে গিয়েছেন জুহেল মিয়া। তিনি বলেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও যে ভাবে বিমানভর্তি লোকের সামনে আমাকে নামিয়ে দেয়াটা মানতে পারছি না।

পাসপোর্ট হাতে নিয়েই জুহেল মিয়ার দিকে সন্দেহের চোখে তাকিয়েছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক মহিলা অফিসার। তারপর দুই নিরাপত্তা কর্মকর্তা তার শরীরে তল্লাশি চালায়। আপত্তিকর কিছু না পাওয়ায় তাকে বিমানেও উঠতে দেয়া হয়। কিন্তু বিমান ওড়ার কিছুক্ষণ আগে কয়েক জন নিরাপত্তারক্ষী গিয়ে তাকে নেমে যেতে বলেন। কোনো কারণ দর্শানো ছাড়াই জানানো হয়, আমেরিকায় তার প্রবেশ নিষেধ।

সেদিন বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমে একটি হোটেলে ওঠেন জুহেল। পরের দিন যান রেকিয়াভিকের মার্কিন দূতাবাসে। অভিযোগ, সেখানেও চরম হেনস্থা করা হয় তাকে। পাসপোর্ট দেখার পরে প্রথমটায় তাকে ঢুকতে দেওয়া হয়নি অফিসে। বৃষ্টির মধ্যেই টানা ১০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয় বাইরে। পরে একটা কার্ড ধরিয়ে দেওয়া হয় জুহেলকে। যাতে তিনটি নম্বর থাকলেও, ফোন করে সাড়া মেলেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ব্রিটিশ মুসলিম শিক্ষককে আমেরিকায় প্রবেশে বাধা !

আপডেট সময় : ১২:৫৩:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭