মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আমেরিকার ১১ ইহুদি কেন্দ্রে আবারও বোমা হামলার হুমকি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমেরিকা যুক্তরাষ্ট্রের ১১টি ইহুদি কেন্দ্রে আবারও বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। সোমবার টেলিফোনে ওই হুমকি দেয়া হয়। এর আগে ৯, ১৮ ও ৩১ জানুয়ারি একই ধরনের হুমকি দেয়া হয়েছিল।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগ এর তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই কেন্দ্রগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এ ধরনের হুমকি দিচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা।

উত্তর আমেরিকার ইহুদি কমিউনিটি সেন্টার (জেসিসি) জানিয়েছে, সোমবার টেলিফোন থেকে ১১টি কেন্দ্রে আলাদাভাবে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ২৭ রাজ্যের ৫৪টি কেন্দ্রে মোট ৬৯ বার হামলার হুমকি দেয়া হল।

এদিকে, মিসৌরির সেন্ট লুইসের একটি ইহুদি সমাধিক্ষেত্রে সম্প্রতি ১০০টির বেশি ফলক ভাংচুর করা হয়েছে। কে বা কারা এই ভাংচুর চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আমেরিকার ১১ ইহুদি কেন্দ্রে আবারও বোমা হামলার হুমকি !

আপডেট সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ণ, বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭