রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় রোগী হয়রানি অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : ০৮:০৬:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২০
  • ৮২৪ বার পড়া হয়েছে

বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :

গাইবান্ধা মা শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) রোগী হয়রানি অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখা গাইবান্ধার উদ্যোগে মাতৃসদনের সামনে ১৭ আগস্ট সোমবার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি নারী শাখার নেত্রী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য প্রতিভা সরকার ববির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সদস্য জেলা নেত্রী শাহানা বিন্তে আজিজ মিতা, মেহেরুন মুন্নী, বনা রানী, রেহেনা বেগম, শারমিন আকতার, শরীফুল ইসলাম শরীফ, ছাত্রনেতা ওয়ারেছ সরকার। বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের ভরসাস্থল গাইবান্ধা মা শিশু কল্যাণ কেন্দ্র আজ দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে। করোনা দুর্যোগের এই সময়ে প্রসব ব্যথা নিয়ে আসা গর্ভবতী মাকে বের করে দেয়ার ফলে রাস্তায় অটোরিক্সায় সন্তান প্রসব করেছে। বক্তারা, রোগী হয়রানি অব্যবস্থাপনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

গাইবান্ধায় রোগী হয়রানি অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৮:০৬:৪৮ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২০