মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আমেরিকার মাটির নিচে ফুটছে কার্বন সাগর !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে ইয়েলোস্টোনে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের মাটির নিচে চাপা পড়ে রয়েছে একটি ঘুমন্ত আগ্নেয়গিরি। যা শেষ জেগেছিল ৬৪০ হাজার বছর আগে।

কিন্তু, এই আগ্নেয়গিরি নয়, বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এর সংস্রবে থাকা ফুটন্ত কার্বন। লন্ডনের রয়্যাল হলওয়ে-র বিশেষজ্ঞদের মতে, সাত লাখ স্কয়ার মাইল এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ফুটন্ত কার্বনের স্তূপ। যা একটি সাগরের তুলনায় কোনো অংশে কম নয়। শুধু তাই নয়, গোটা মেক্সিকো দেশের সমান ওই ফুটন্ত কার্বনের সাগর।

বিশেষজ্ঞ দলের প্রধান ড. শ্বাশত হিয়ের মজুমদার জানান, ওই কার্বোনের মাত্র এক শতাংশও বায়ুমণ্ডলে ছাড়া মানে ২.৩ ট্রিলিয়ন তেল পোড়ানোর সমান।

ভূকম্পীয় সেন্সরের সাহায্যে গোটা ৭ লাখ স্কয়ার মাইল এলাকায় পরীক্ষা চালানো হয়েছে। ড. মজুমদার বলেন, পৃথিবীর এত নীচে পরীক্ষা চালানো অসম্ভব। তাই ভূকম্পীয় সেন্সরের ভিত্তিতেই পরীক্ষা চালানো হয়েছে।

জানা গেছে, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নীচে অবস্থিত ঘুমন্ত আগ্নেয়গিরিটি দৈনিক ৪৫ হাজার মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড ছাড়ে। যার ফলে যে কোনও দিন পরমাণু বিস্ফোরণের সমান বিস্ফোরণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

হাউ স্টাফ ওয়ার্কস নামের এক মার্কিন ওয়েবসাইটের ২০১৫ সালে প্রকাশিত রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল, এই বিস্ফোরণে মুহূর্তের মধ্যে কমপক্ষে ৯০ হাজার মানুষের মৃত্য হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আমেরিকার মাটির নিচে ফুটছে কার্বন সাগর !

আপডেট সময় : ০৫:১৬:২২ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭