রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু মৃত্যুর মামলায় ট্রলিচালকের কারাদ-!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরে বেপরোয়াভাবে অবৈধ ইঞ্জিনচালিত ট্রলি দুর্ঘটনায় শিশু মৃত্যুর মামলায় ট্রলিচালক তৌফিককে পৃথক দুটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহীন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত তৌফিক মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আখের আলীর ছেলে।
মামলার এজাহারে জানা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট সকাল ৮টার দিকে ভবানীপুর গ্রামের আসলাম হোসেনের মেয়ে স্নিদ্ধা খাতুন (১০) সাইকেল নিয়ে বল্লভপুর সড়কের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তৌফিক তাঁর ট্রলি নিয়ে বেপরোয়াভাবে এসে স্নিদ্ধাকে ধাক্কা মারে। এতে স্নিদ্ধা মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাঁকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় রাজপথে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর অপরাধে তৌফিকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় মোট ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি তৌফিক দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ২৭৯ ধারায় ১ বছর ৬ মাস এবং ৩০৪ ধারায় ২ বছরের সাজা দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুত শোভা ম-ল এবং আসামি পক্ষে অ্যাড. খন্দকার আ. মতিন কৌশলী ছিলেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

শিশু মৃত্যুর মামলায় ট্রলিচালকের কারাদ-!

আপডেট সময় : ১২:৩৮:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯