রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

আলমডাঙ্গায় চাচার আঘাতে ছাত্রলীগের সাবেক সভাপতি দিপু আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপুকে টর্চ লাইট দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর চাচা লাল্টুর বিরুদ্ধে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা স্কুলমাঠে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন দিপু আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। দিপু দীর্ঘদিন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আহত দিপু বলেন, ‘একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আমার চাচা লাল্টু আমাকে প্রতিরোধ করে। আমি আমার বক্তব্য চালিয়ে গেলে একপর্র্যায়ে চাচার কাছে থাকা টর্চ লাইট দিয়ে সে আমার মাথায় আঘাত করে। এতে আমি আহত হলে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।’ তিনি আরও বলেন, ‘আমার চাচা লাল্টু ইউনিয়ন আওয়ামী লীগের একটি পদ নেওয়ার জন্য আমার নিকট এক লাখ টাকা ধার চায়। পরে আমি তাকে টাকা না দেওয়ায় তার সঙ্গে আমার মনোমালিন্য হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী (বিপিএম) বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

আলমডাঙ্গায় চাচার আঘাতে ছাত্রলীগের সাবেক সভাপতি দিপু আহত

আপডেট সময় : ১০:৩৫:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯