রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

দুই নারী মাদক ব্যবসায়ী আটক, একজনের জেল

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৮:৩৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে মোবাইল কোর্টের অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মোবাইল কোর্ট। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাশিদা খাতুন (৫০) ও একই উপজেলার দোস্ত গ্রামের আব্দুস সামাদের স্ত্রী তহমিনা খাতুন (৪৫)।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিব্বির আহমেদ আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ রাশিদা খাতুনকে আটক করেন। জানা গেছে, রাশিদা খাতুন প্রশাসনের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। অন্যদিকে তাঁরই স্বীকারোক্তিতে একই উপজেলার দোস্ত গ্রামে অভিযান চালিয়ে অপর এক নারী মাদক ব্যবসায়ী তহমিনা খাতুনকে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পেশকার আব্দুল লতিফ জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে মাদকসহ দুই নারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে তহমিনা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির (১৯) (ক) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও রাশিদা খাতুনকে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

দুই নারী মাদক ব্যবসায়ী আটক, একজনের জেল

আপডেট সময় : ১০:৪৮:৩৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০১৯