রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

আলমডাঙ্গায় একই দিনে দুজনের আত্মহত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার পৃথকস্থানে বিষপানে এক নারী ও গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শনিবার পৃথক সময়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী নারী উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আতিয়ার হোসেনের মেয়ে ঝুমুর খাতুন (২৮) ও নান্দবার গ্রামের রশিদ আলীর ছেলে স্কুলছাত্র হাসিবুল (১৬)। আত্মহত্যার ঘটনায় দুজনের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গোবিন্দপুর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে ঝুমুর খাতুন দীর্ঘ দিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। ইতিমধ্যে চিকিৎসার জন্য তাঁকে বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা দেওয়া হলেও তিনি ঠিক হননি। এরই জের ধরে গত শুক্রবার সকাল ১০টার দিকে খেতে দেওয়া বিষপান করেন ঝুমুর। এ সময় বিষপানের বিষয়টি জানতে পেরে তাঁর পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল আটটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ঝুমুরের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
অপর দিকে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামের রশিদ আলীর ছেলে হাসিবুল প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার দুপুরে খাবার খেয়ে নিজ ঘরের মধ্যে অবস্থান করে। পরে পরিবারের লোকজনের অনুপস্থিতিতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় হাসিবুলের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

আলমডাঙ্গায় একই দিনে দুজনের আত্মহত্যা

আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০১৯