মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় ১৩ হাজার বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে : অ্যামনেস্টি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক বিরোধী-সমর্থক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অ্যামনেস্টি তাদের এক নতুন প্রতিবেদনে বলছে, সিরিয়ার কুখ্যাত সেডনায়া কারাগারে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিসপ্তাহে গণহারে বন্দিদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

অ্যামনেস্টি বলছে, তারা তাদের প্রতিবেদনের জন্য ৮৪ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকারদাতাদের মধ্যে সাবেক কারারক্ষী, বন্দি ও কারা কর্মকর্তা রয়েছেন। মানবাধিকার সংগঠনটির অভিযোগ, সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে অবস্থিত কারাগারটিতে উল্লিখিত সময়ে প্রতিসপ্তাহে এবং প্রায়ই সপ্তাহে দুইবার ২০ থেকে ৫০ জন বন্দিকে গোপনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিচারের জন্য বন্দিদের প্রথমে একটি সামরিক আদালতে নেওয়া হতো। সেখানে এক থেকে তিন মিনিটের মধ্যে বিচারকাজ শেষ হতো।

সিরিয়ার সামরিক আদালতের এক সাবেক বিচারকের উদ্ধৃতি দিয়ে মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, আদালতে আইনের শাসনের কোনো বালাই ছিল না। প্রতিবেদন অনুযায়ী, ফাঁসি কার্যকরের দিন সংশ্লিষ্ট বন্দিদের বলা হতো, তাদের বেসামরিক কারাগারে স্থানান্তর করা হবে। মধ্যরাতে বন্দিদের চোখ বেঁধে কারাগারে অন্য অংশে নিয়ে যাওয়া হতো। সেখানেও ভূগর্ভস্থ একটি কক্ষে নিয়ে তাদের মৃত্যুদণ্ডের বিষয়ে অবহিত করা হতো। কোনো রকম সময় না দিয়েই বন্দিদের ফাঁসিতে ঝোলানো হতো। মৃত ব্যক্তিদের লাশ লরিতে তোলা হতো। পরে সামরিক ভূমিতে তাদের গণকবর দেওয়া হতো। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অ্যামনেস্টির হিসাব বলছে, সেডনায়া কারাগারে পাঁচ বছরে ৫ থেকে ১৩ হাজার বন্দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিরিয়ায় ১৩ হাজার বন্দিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে : অ্যামনেস্টি !

আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০১৭