মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সীমান্তে ‘সতর্ক’ তল্লাশির আহ্বান ট্রাম্পের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের ‘অত্যন্ত সতর্কভাবে’ তল্লাশির জন্য সীমান্তের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাতটি মুসলিম প্রধান দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়কে ঘিরে মার্কিন বিচার বিভাগের সাথে প্রেসিডেন্টের যে মুখোমুখি অবস্থা চলছে, তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প একথা বলেছেন। খবর বিবিসির।

এর আগে, ওই সব দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা আদালতের নির্দেশে স্থগিত হওয়ার পর, তার বিরুদ্ধে আবারও মিট্রাম্পের পক্ষ থেকে আপিল করা হলে তাও খারিজ করে দেয় দেশটির একটি আদালত।

ট্রাম্প বলেন, মার্কিন সীমান্তকে সুরক্ষিত করার কাজটিকে অনেক বেশি কঠিন করে তুলছে মার্কিন আদালত। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের তল্লাশির ক্ষেত্রে সীমান্তের কর্মকর্তাদের ‘অত্যন্ত সতর্ক’ থাকার তাগিদ দেন তিনি।টুইটারে তিনি লিখেছেন, “বিশ্বাস করেতে পারছি না একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের ঝুঁকিতে ঠেলে দিতে পারেন। যদি কিছু ঘটে যায় তাহলে তাকে এবং বিচার ব্যবস্থাকে দোষারোপ করতে হবে”।

যদি যুক্তরাষ্ট্রের কিছু হয় তাহলে, বিচারকেরা এবং দেশের বিচার ব্যবস্থাই এর জন্য দায়ী থাকবে।

রবিবার আদালত আপিলের ওপরে স্থগিতাদেশ দেয়ার ফলে ইরাক, সিরিয়া, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের বৈধ ভিসা-ধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। তবে আদালত আপিল খারিজ করে দিলেও হোয়াইট হাউজ এবং আইনজীবীদের আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সীমান্তে ‘সতর্ক’ তল্লাশির আহ্বান ট্রাম্পের !

আপডেট সময় : ১১:৪০:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০১৭