সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

গ্রাহকদের ঋণ দিতে জড়তা বা ভীতি থাকবে কেন?

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৩:২১ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্রাহকদের ঋণ দিতে আপনাদের কেন জড়তা বা ভীতি থাকবে? যদি আপনার‍া সঠিক নিয়ম ও কেন্দ্রীয় ব্যাংকের পলিসি পরিপালন করে ঋণ দেন তাহলে কোনো অসুবিধা নেই, ভয়েরও কোনো কারণ নেই।
গতকাল শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

গভর্নর বলেন, ঋণ তো দিতে হবে, আবার আদায়ও করতে হবে। না হলে ব্যাংকের অপারেটিং কস্ট তুলে প্রোফিট করতে পারবেন না।
জামানত ছাড়া ঋণ বিতরণের বিষয়টি অত্যন্ত যুগোপযোগী কথা। কারণ কনজ্যুমার লোনে কোনো জামানত নেই। একই ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের সনদকে জামানত হিসেবে নিয়ে ঋণ বিতরণ করা যেতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সবাইকে নিয়ে পর্যালোচনা করে দেখবো কৃষি ঋণের মতো এসএমই ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেব কিনা। প্রতিটি ব্যাংকের লক্ষ্যমাত্রা থাকবে। যেমন- কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে। তাই এসএম‌ই ঋণেরও সেভাবেই একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন।

তিনি বলেন, রূপালী ব্যাংক লাভ না করতে পারলেও লোকসান অনেক কমিয়ে নিয়ে এসেছে। লোকসানি শাখাও কমেছে অর্ধশত। এছাড়াও বেশ কয়েকটি সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ৫৬২ শাখার ৫১০টি অনলাইন হয়েছে। ডিজিটাল বাংলার পথে অনলাইন হচ্ছে রূপালী ব্যাংক।

রূপালী ব্যাংকের একজন পরিচালকের বরাত দিয়ে ফজলে কবির বলেন, রূপালী ব্যাংকের ৩০ শতাংশ ঋণ ২০ জন গ্রহীতার কাছে খেলাপি। গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও আইনের মাধ্যেমে ব্যবস্থা নিতে হবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমডি আতাউর রহমান প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত সচিব ফজলুল হক, পরিচালক অরিজিত চৌধুরী, অধ্যাপক ড. হাসিবুর রশিদ, আব্দুল বাসেত খান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

গ্রাহকদের ঋণ দিতে জড়তা বা ভীতি থাকবে কেন?

আপডেট সময় : ১২:৪৩:২১ অপরাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭