সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মার্কিন ক্ষেপণাস্ত্র দ. কোরিয়ায় মোতায়েনের বিরুদ্ধে চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। সিউলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বিষয়ে ফের আশ্বস্ত করার পর শুক্রবার চীন এ প্রতিক্রিয়া জানায়।

খবর পিপলস ডেইলির।প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কান বলেন, মার্কিন থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে চীনের অবস্থান কখনোই পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, আমরা মনে করি না যে থাড মোতায়েনের সিদ্ধান্ত কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যুর সমাধানে কোনো ভূমিকা রাখবে। আর এই উদ্যোগ এই উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রেও সহায়ক হবে না।

গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বে আসেন। তার প্রশাসনের প্রতিরক্ষমন্ত্রী জেমস ম্যাটিস নিজের প্রথম বিদেশ সফর উপলক্ষে শুক্রবার দক্ষিণ কোরিয়া সফর করেন। এরপর তিনি সিউল থেকে জাপানে যান।

সফরকালে সিউলে জেমস ম্যাটিস দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কুকে সঙ্গে নিয়ে বলেন, চলতি বছরের মধ্যেই মিত্র দেশগুলোতে থাড মোতায়েনের পরিকল্পনা এগিয়ে নেবে  যুক্তরাষ্ট্র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মার্কিন ক্ষেপণাস্ত্র দ. কোরিয়ায় মোতায়েনের বিরুদ্ধে চীন !

আপডেট সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭