রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

লামায় টমটম উল্টে চালক ও শিশুসহ ৫জন আহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
  • ৮৪১ বার পড়া হয়েছে

লামা প্রতিনিধি ঃ বান্দরবানের লামায় টমটম উল্টে গিয়ে চালক ও শিশুসহ ৫ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে লামা-আলীকদম সড়কের মধুঝিরি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌরসভার শিলেরতুয়া গ্রামের বাসিন্দা ইউনুছ মোল্লার ছেলে মনির হোসেন (২৮), শিলেরতুয়া মার্মা পাড়ার বাসিন্দা মমচিং মার্মার মেয়ে তানুচিং মার্মা (১৮), হ্লামাঅং মার্মার মেয়ে চিংচিং ওয়াং মার্মা (১৯) ও মধুঝিরি গ্রামের মো. ফারুকের ছেলে গাড়ি চালক মো. আরমান (১৯), গজালিয়া ইউনিয়নের বাজার পাড়ার বাসিন্দা আবুল কাসেমের ছেলে ইমরান হোসেন (৬)।

এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, একটি যাত্রীবাহি টমটম গাড়ি সোমবার দুপুর দেড়টার দিকে যাত্রী বোঝাই করে লামা বাজার থেকে শিলেরতুয়া এলাকায় যাচ্ছিল। টমটমটি সড়কের মধুঝিরিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে পৌঁছলে ইমরান হোসেন নামের এক শিশু হঠাৎ রাস্তা পার হতে গেলে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টমটমে থাকা চালকসহ ৫জন আহত হন।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শফিউর রহমান মজুমদার বলেন, গুরুতর আহত শিশু ইমরান ও মনির হোসেনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

টমটম গাড়ি উল্টে ৫জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্র্জ অপ্পেলা রাজু নাহা বলেন, দূর্ঘটনার সাথে সাথে লামা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

লামায় টমটম উল্টে চালক ও শিশুসহ ৫জন আহত

আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ণ, সোমবার, ২২ অক্টোবর ২০১৮