রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

নান্দাইলে আওয়ামীলীগ নেতা মুনসুর ভূইয়া হত্যা মামলার ৩৭ আসামীকে বাদ দিয়ে চার্জশীট দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগের নেতা আবুল মুনসুর ভুইয়া হত্যা মামলার এজাহারভূক্ত ৪৭জন আসামীদের মধ্যে মূল ৩৭জন আসামীকে বাদ দিয়ে তদন্ত সংস্থা (সিআইডি) কর্তৃক ১০জন আসামীর নামে চার্জশীট দেওয়ার প্রতিবাদে শনিবার (৯ ডিসেম্বর) নান্দাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইয়া লিখিত বক্তব্যে গত ২০ নভেম্বর ২০১৪ সালে তাঁর আপন বড় ভাই আওয়ামী লীগ নেতা আবুল মুনসুর ভূইয়াকে আওয়ামী লীগের কর্মী সমাবেশ চলাকালীন সময়ে বিনা উস্কানিতে বর্তমান সংসদ সদস্যের পেটোয়া বাহিনী মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ভাইকে খুন করেন। উক্ত খুনের ঘটনায় তৎকালীন সময়ে ৪৭জন আসামীর সুনির্দিষ্ট নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং ২১, তারিখ ২২/১১/২০১৪ইং)। মামলাটি অধিকতর তদন্তের জন্য থানা পুলিশ, ডিবি পুলিশ হয়ে সিআইডি’র নিকট হস্তান্তরিত হয়। সিআইডি তদন্তকারী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান মামলাটির দীর্ঘদিন তদন্তের পর মামলার এজাহারভূক্ত ৩৭জন আসামীকে বাদ দিয়ে গুরুত্বহীন ১০জন ব্যক্তির নামে চার্জশীট জমা দিয়েছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সকল আসামীদের নামে চার্জশীট প্রদানের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি জোর দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয় এজাহারভূক্ত সকল আসামীদের নামে চার্জশীট প্রদান করা না হলে নান্দাইলে মানববন্ধন, হরতাল ও অবরোধ কর্মসূচী ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

নান্দাইলে আওয়ামীলীগ নেতা মুনসুর ভূইয়া হত্যা মামলার ৩৭ আসামীকে বাদ দিয়ে চার্জশীট দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:২৮:৫৪ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭